জাতীয়

রোগীর বদলে ফেনসিডিল !

মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) এর অভিযানে ফেনী থেকে চট্টগ্রামগামী একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে রোগীর বদলে ৫৮৯ বোতল ফেনসিডিল পায় । এসময় তিন জনকে গ্রেপ্তার করে র‍্যাব।

বৃহস্পতিবার (৯ জুন) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের সলিমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মহিউদ্দিন হোসেন (৩৩), মো. কামরুল হাসান (২৫) ও মো. কামাল হোসেন (৩২)।

শুক্রবার (১০ জুন) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার গণমাধ্যমকে জানান, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, কিছু মাদক কারবারি অ্যাম্বুলেন্সে রোগীর পরিবর্তে ফেনসিডিল নিয়ে ফেনী থেকে চট্টগ্রামে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে, অ্যাম্বুলেন্সের ভেতরে রোগী রাখার সিটের ওপর থেকে ৫৮৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তিনি বলেন, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করেন। পরে তা চট্টগ্রাম ও অন্য অঞ্চলের মাদক কারবারিদের কাছে পাচার করে আসছিল। উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা করা হয়েছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ