জাতীয়

জুরাইনে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২৩

পুলিশের ওপর হামলা
পুলিশের ওপর হামলা

রাজধানীর জুরাইনে মোটরসাইকেল আরোহী এক দম্পতির সঙ্গে কথা-কাটাকাটির জেরে ট্রাফিক সার্জেন্টসহ পুলিশ সদস্যদের ওপর স্থানীয় লোকজনের হামলার ঘটনায় এ পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আশরাফ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় তিনি আরো জানান, তিন পুলিশ সদস্যকে বেধড়ক মারধরের ঘটনায় এখন পর্যন্ত মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার (৭ জুন) সকালে জুরাইনে বার্তা বিচিত্রা ডটকম নামের একটি অনলাইন সংবাদমাধ্যমের প্রকাশক সোহাকুল ইসলাম রনি ও তার স্ত্রী (ওই সংবাদমাধ্যমের ভারপ্রাপ্ত সম্পাদক) ইয়াছিন জাহান নিশান মোটরসাইকেলে করে অফিস যাচ্ছিলেন। এ সময় নিশানের মাথায় হেলমেট না থাকায় ট্রাফিকের একজন সার্জেন্ট মোটরসাইকেলটি থামান। এরপর তাদের মাঝে কথা-কাটাকাটির একপর্যায়ে ট্রাফিক সার্জেন্ট নিশানের গায়ে হাত তোলেন বলে অভিযোগ উঠে। তখনই এলাকার লোকজন উত্তেজিত হয়ে পড়ে এবং তারা পুলিশ বক্স লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

এতে তিন পুলিশ সদস্য আহত হন। আহতরা হলেন, সার্জেন্ট আলী হোসেন, ট্রাফিক কনস্টেবল সিরাজুল ইসলাম ও শ্যামপুর থানার উপপরিদর্শক উৎপল চন্দ্র। এদের মধ্যে আলী হোসেনের অবস্থা গুরুত্বর। তার হাতে ২১টি সেলাই লেগেছে।

ওই দিন রাতে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত সাড়ে চারশো জনের বিরুদ্ধে শ্যামপুর থানায় এ মামলা দায়ের করেন ট্রাফিক সার্জেন্ট মো. আলী হোসেন।

এদিকে ট্রাফিক পুলিশের করা এ মামলায় দুই আইনজীবীসহ পাঁচজনকে রিমান্ডের পাঠানোর আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মামলার সব নথি তলব করেছেন আদালত।

আগামী রোববারের মধ্যে নথি আদালতে দাখিল করতে বলা হয়েছে। ওইদিন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জুন) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ