জাতীয়

খাদ্য নিয়ে দেশে কোনো হাহাকার নেই: কৃষিমন্ত্রী

 ফাইল ছবি
ফাইল ছবি

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, খাদ্য নিয়ে দেশে কোনো হাহাকার নেই। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে গমের আমদানি কমেছে। সেজন্য চালের উপর চাপটা বেড়েছে।

শুক্রবার (১০ জুন) দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে ২০২২-২৩ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, সারাদেশে এখন চিকন চালের দাম ৬৪-৬৫ টাকা। মোটা চালের দাম কিন্তু বাড়েনি। ৬০-৭০ ভাগ মানুষ গ্রামে বাস করে। সরকার কীভাবে ৬০-৭০ ভাগ মানুষকে সহায়তা দিচ্ছে সারে অনেক ভর্তুকি দিতে হয়েছে। ভর্তুকিতে ২৪ হাজার কোটি টাকা ব্যয় করেছি। সেটা কৃষকদের কাছেই যাচ্ছে। সেটা নিয়ে নয়-ছয়ের সুযোগ নেই।

তিনি বলেন, মানুষের আয় কিন্তু বেড়েছে। আমরা সেটাই চাই। আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হচ্ছি। ফলে বিদেশ থেকে আমদানি করতে না পারলেও সামনে হয়তো সমস্যায় পড়তে হবে না।

কৃষিমন্ত্রী বলেন, এ মুহূর্তে কৃষকরা পেঁয়াজ, আলুর দাম কম বলে বিক্রি করতে পারছে না। মুরগির দাম কম থাকায় সমস্যায় পড়ছে খামারিরা। দেশে সেরকম হাহাকার নাই। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে গমের আমদানি কমেছে। সেজন্য চালের উপর চাপটা বেড়েছে।

এসময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ