জাতীয়

‘এ মাসেই বীর মুক্তিযোদ্ধারা পাবেন ডিজিটাল আইডি কার্ড’

 ফাইল ছবি
ফাইল ছবি

চলতি মাসেই বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল আইডি কার্ড বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য প্রস্তুতকৃত ডিজিটাল আইডি কার্ডগুলো দেশের প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে পাঠানো হবে। সেখান থেকে মুক্তিযোদ্ধারা আইডি কার্ড সংগ্রহ করবেন।

শুক্রবার (১০ জুন) দুপুরে ঢাকার ধামরাইয়ের কালামপুরে শহীদ মানিক স্মৃতিসৌধের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এ সময় মন্ত্রী বলেন, ওয়েবসাইটে উপজেলাভিত্তিক মুক্তিযোদ্ধাদের তালিকা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী আইডি কার্ড প্রস্তুত করা হবে এবং সেগুলো উপজেলায় পাঠানো হবে।

তিনি বলেন, শহীদ মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে করার কাজ চলমান রয়েছে। এছাড়াও ইতোমধ্যে যারা মারা গেছেন, শহীদ হয়েছেন কিংবা মারা যাবেন তাদেরও প্রত্যেকের কবর একই ডিজাইনে করা হবে। যাতে করে আগামী প্রজন্ম দেখেই বুঝতে পারে এটি বীর মুক্তিযোদ্ধার কবর।

বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, সাবেক সংসদ সদস্য এম এ মালেক, ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সাইদ প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ