জাতীয়

আলোয় উদ্ভাসিত স্বপ্নের পদ্মা সেতু, জ্বলেছে সব বাতি

পদ্মা সেতু
পদ্মা সেতু

বাস্তবে রূপ নেওয়া স্বপ্নের পদ্মা সেতু এখন আলোয় উদ্ভাসিত। সেতুর সবগুলো সড়কবাতির পরীক্ষা আজ সম্পন্ন হয়েছে। চলতি মাসের ৪ তারিখ থেকে শুরু করে শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় পদ্মা সেতুর সবগুলো ল্যাম্পপোস্টের বাতি ধাপে ধাপে পরীক্ষা সম্পন্ন করা হয়। মোট ৪১৫টি সড়কবাতির পরীক্ষা সম্পন্ন করতে সাত দিন সময় লাগলো।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী সাদ্দাম হোসেন বলেন, ‘আজ পদ্মা সেতুর মাওয়া আপস্ট্রিমে ৪০টি ও সেতুর নর্থ ভায়াডাক্টে ২২টি মিলিয়ে মোট ৬২টি সড়কবাতির পরীক্ষা করা হয়। গত ছয় দিনে ধাপে ধাপে ৩৫৩টি সড়কবাতির পরীক্ষা করা হয়েছিল। সবগুলো সড়কবাতি আগামী বুধবার একসঙ্গে প্রজ্জ্বলিত করে পরীক্ষা করা হতে পারে।’

পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন করা হবে। এখন সেতুর শেষ মুহূর্তের কিছু কাজ করছেন প্রকৌশলীরা। এর অংশ হিসেবে গত ৪ জুন সেতুর মডিউল ২ ও ৩-এর সবগুলো সড়কবাতি জ্বালিয়ে পরীক্ষা করেন প্রকৌশলীরা।

পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ‘সড়কবাতির পাশাপাশি পদ্মা সেতুর সৌন্দর্য বর্ধনের জন্য সেতুতে ব্যবহার করা হবে আর্কিটেকচার লাইট। তবে, আর্কিটেকচার লাইটের কোনো কাজ এখনও শুরু হয়নি। আর্কিটেকচার লাইটের কাজ সেতু উদ্বোধনের পর শুরু করা হবে।’

প্রকৌশলীদের কাছ থেকে জানা গেছে, পদ্মা সেতুতে মোট ৪১৫টি সড়কবাতি বসানো হয়েছে। এর মধ্যে মূল সেতুতে রয়েছে ৩২৮টি, জাজিরা প্রান্তের সেতুর ঢালে (ভায়াডাক্ট) ৪৬টি এবং মাওয়া প্রান্তের ভায়াডাক্টে বসানো হয়েছে ৪১টি সড়কবাতি। গত ১৮ এপ্রিল এসব সড়কবাতি স্থাপনের কাজ শেষ হয়। এরপর পুরো সেতুতে ক্যাবল টানা হয়েছে। গত বছর ২৫ নভেম্বর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে প্রথম সড়কবাতি বসানোর কাজ শুরু হয়।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ