জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

তরুণ প্রজন্মকে ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত করতে হবে

 ড. শিরীন শারমিন চৌধুরী
ড. শিরীন শারমিন চৌধুরী

তরুণ প্রজন্মকে ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, সব ভালো কাজের সঙ্গে তরুণ প্রজন্মের আন্তরিক ও পরিপূর্ণ অংশগ্রহণই বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা রূপায়নের একমাত্র চাবিকাঠি। স্পিকার বলেন, সব কাজের সঙ্গে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে এবং তাদের মেধার বিকাশে সর্বপ্রকার সুযোগ সুবিধা উন্মুক্ত করতে হবে।

শুক্রবার (১১ জুন) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে মানিকগঞ্জ সমিতি, ঢাকা আয়োজিত ঈদ পুনর্মিলনী, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, গুণীজন সম্মাননা মানিকগঞ্জ সমিতির এক অনন্য উদ্যোগ। যে জাতি গুণী ব্যক্তিদের সম্মান প্রদর্শন করে তারা বিশ্বে উচ্চাসনে অধিষ্ঠিত হয়। মানিকগঞ্জ সমিতির প্রতিটি সদস্যদের দৃঢ় বন্ধন সবার জন্যই উদাহরণস্বরূপ। পরিবেশ সুরক্ষা, বনায়ন, বৃক্ষরোপণসহ সামাজিক সুরক্ষাজনিত কাজে এবং আর্তমানবতার সেবায় নারী-পুরুষ সবার সমান অংশগ্রহণে এই সমিতি সামনে অগ্রসর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্ব, দূরদর্শিতা, মেধা ও অক্লান্ত পরিশ্রমে দেশের সব সেক্টরেই অভাবনীয় উন্নয়ন সুসম্পন্ন হয়েছে, চলমান রয়েছে ব্যাপক কর্মযজ্ঞ। তিনি বলেন, পদ্মা সেতুর সফলতা এ দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সোনালী অধ্যায়ের সূচনা করবে।

মানিকগঞ্জ সমিতি, ঢাকার সভাপতি প্রফেসর ডা. রওশন আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঈদ পুনর্মিলনী প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজল কুমার মুখার্জী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ. এম. নাঈমুর রহমান দুর্জয় ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এবং বিশেষ অতিথি হিসেবে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বক্তব্য দেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ