জাতীয়

শতভাগ বিদ্যুতায়নের ফলে গ্রাহক সংখ্যা বাড়ছে: প্রতিমন্ত্রী

 ফাইল ছবি
ফাইল ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (এমপি) বলেছেন, শতভাগ বিদ্যুতায়নের ফলে গ্রাহক সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। সেবা গ্রাহকদের হাতের নাগালে পৌঁছে দিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

শনিবার (১১ জুন) অনলাইনে ‘নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লি. এর ডাটা সেন্টারের উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, আইসিটি অবকাঠামো ছাড়া স্বচ্ছতা, জবাবদিহিতা ও শুদ্ধাচার প্রতিষ্ঠা করা কঠিন। সেবা সহজ করতে একটি নিরাপদ ও বিশ্বাসযোগ্য আইটি অবকাঠামো অপরিসীম অবদান রাখবে।

প্রাতিষ্ঠানিক নিরাপত্তা জোরদার করা বাঞ্ছনীয় উল্লেখ করে তিনি বলেন, এ নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে সনদ নিয়ে নিয়মিত অডিট করার ব্যবস্থা করতে হবে। সম্ভব হলে ডামি কেস স্টাডিও করা যেতে পারে।

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মু. মোহসিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ, জেলা প্রশাসক আব্দুল জলিল ও নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম বক্তব্য রাখেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ