জাতীয়

কর্ণফুলীতে জাহাজে চুরির সময় মাস্টারসহ গ্রেফতার ৭

গ্রেফতার ৭
গ্রেফতার ৭

সদরঘাট নৌ থানা পুলিশ চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় নোঙর থাকা জাহাজ এমভি টিটু-১৬ থেকে স্ক্যাপ চুরির সময় জাহাজটির মাস্টার-সুকানিসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১০ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৭ জন হলেন- জাহাজের মাস্টার আমিরুল ইসলাম (৫৫), সুকানি মো. রিয়াদ মল্লিক সোহাগ (২০), মো. রাকিব হোসাইন (২২), মো. সাকের উল্লাহ (৩২), আজিজুল হক (২৮), আজিম উদ্দিন (২১) ও জামিল আক্তার (৪৩)।

শনিবার সদরঘাট নৌ থানা পুলিশের কর্মকর্তা এবিএম মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, আমদানি করা স্ক্যাপ বোঝাই জাহাজ এমভি টিটু- ১৬ কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় নোঙর করা ছিল। রাতে গোপনে সংবাদের ভিত্তিতে জানতে পারি জাহাজ থেকে স্ক্যাপ চুরি করা হচ্ছে।

এ সময় সদরঘাট নৌ থানা পুলিশের এসআই মিঠুন বালা ও পুলিশ সদ্যসরা নোঙর করে এমভি টিটু-১৬ জাহাজ থেকে আমদানি করা স্ক্যাপ চুরির সময় জাহাজের মাস্টার ও সুকানিসহ মোট ৭ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ