জাতীয়

সৌদি আরবে বিদ্যুতায়িত হয়ে বাংলাদেশির মৃত্যু

 আল-আমিন
আল-আমিন

সৌদি আরবের দাম্মাম শহরে বিদ্যুতায়িত হয়ে আল আমিন (২১) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুন) বাংলাদেশ সময় রাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত ব্যক্তির চাচাতো ভাই আরিফ হোসেন।

নিহত আল আমিন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী দ্বীপচর গ্রামের লুৎফর মিয়াসাবের ছেলে। তাঁর মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আল আমিনের চাচাতো ভাই আরিফ হোসেন বলেন, ‘আল আমিন তাঁর রুমে লাইট লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়। পরে সহকর্মীরা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘মাত্র আট মাস আগে স্বপ্নপূরণের আশায় অল্প বয়সেই বিদেশ পাড়ি জমান আল আমিন। অতি দ্রুত যেন তাঁর মরদেহ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই।’

বালিজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা ফকরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তাদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ