জাতীয়

প্রয়োজনে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে: রেলমন্ত্রী

রেলমন্ত্রী
রেলমন্ত্রী

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলের টিকিটের কালোবাজারি ঠেকাতে ‘টিকিট যার, ভ্রমণ তার’ বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। আমরা প্রয়োজনে শতভাগ রেলের টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করবো। তাহলে কালোবাজারির আর সুযোগ থাকবে না।

শনিবার (১১ জুন) দুপুরে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে নবনির্মিত প্রধান ফটক ও সংযোগ সড়ক এবং পঞ্চগড়-সান্তাহার রুটে ‘দেলনচাঁপা এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী বলেন, ‘একটি ভারসাম্যমূলক যোগাযোগ ব্যবস্থা স্থাপনের জন্য কাজ করে যাচ্ছে সরকার। রেলের উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে। চলতি বাজেটেও ১৮ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গুরুত্বপূর্ণ রেলপথগুলো ডাবল লাইনে উন্নীত করার কাজ চলছে। পঞ্চগড় থেকে বাংলাবান্ধা হয়ে জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানের রেলযোগাযোগ স্থাপিত হবে।’

পরে তিনি পতাকা উড়িয়ে পঞ্চগড়-সান্তাহার রুটে ‘দেলনচাঁপা এক্সপ্রেস’ এবং ফিতা কেটে ও ফলক উম্মোচন করে নবনির্মিত প্রধান ফটক ও সংযোগ সড়ক উদ্বোধন করেন।

বাংলাদেশ রেলওয়ে রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ