করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো উপসর্গ না থাকায় তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
শনিবার (১১ জুন) আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শরীরে জ্বর থাকায় বৃহস্পতিবার টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। এরপর তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে বর্তমানে হালকা কাশি ছাড়া আর কোনো উপসর্গ নেই।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: