জাতীয়

ধর্ম নিয়ে বাড়াবাড়ি উচিত নয়: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে ভারত সরকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। যারা আপত্তিকর বক্তব্য দিয়েছিল তারাও ক্ষমা চেয়েছে।

এসময় তিনি রাসুল (সা.) এর নির্দেশ মেনে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান জানান।

শনিবার বিকেলে নগরীর কুমারপাড়ায় বাংলাদেশের প্রথম আর্ট কলেজ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। ভারত সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তাই রাসুল (সা.) এর নির্দেশ মেনে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা উচিত হবে না।’

সিলেটে দেশের প্রথম আর্ট কলেজের যাত্রা প্রসঙ্গে ড. মোমেন বলেন, “সিলেট হচ্ছে আধ্যাত্মিক নগরী। বিভিন্ন সংস্কৃতি এখানে সংযুক্ত হয়েছে। এটি যেমন শাহজালালের পূণ্যভূমি, তেমনি শ্রীচৈতন্যেরও লীলাভূমি। আমেরিকা যখন আবিষ্কার হয়নি সেই ১৪৯২ খ্রিস্টাব্দে কিংবা ইউরোপে যখন রেঁনেসা আসেনি; তখন এই বঙ্গভূমিতে ১৪০৮ খ্রিস্টাব্দে চন্ডিদাস গেয়ে ওঠেছেন ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’।”

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী রোহিঙ্গা জনগোষ্ঠীদের আশ্রয় দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই আলোকে বলা যায়, এই কলেজ থেকে অনেক মহৎপ্রাণ মহান মানুষ তৈরি হবেন। যাদেরকে নিয়ে আমরা গর্ব করতে পারবো।’

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ