জাতীয়

পত্রিকার ডিজিটাল কনটেন্ট নিয়ে বিতর্কের সুযোগ নেই: সম্পাদক পরিষদ

সম্পাদক পরিষদ
সম্পাদক পরিষদ

সম্প্রতি দৈনিক পত্রিকার ডিজিটাল কন্টেন্ট নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের বক্তব্যের প্রেক্ষিতে সম্পাদক পরিষদ বলেছে, সংবাদপত্রের অনলাইন প্লাটফর্মে ডিজিটাল কনটেন্ট প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই।

শনিবার (১১ জুন) সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সই করা এক বিবৃতিতে একথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, সংবাদপত্রের ডিজিটাল প্লাটফর্মে টকশো ও ভিডিও কনটেন্ট প্রচার করলে সেটি ডিক্লারেশনের বরখেলাপ হয় বলে সম্প্রতি গণমাধ্যমের কাছে অভিমত ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সম্পাদক পরিষদ মনে করে, বর্তমানে প্রিন্ট আর ডিজিটাল সমন্বয়ের মাধ্যমেই সংবাদপত্রের অগ্রযাত্রা নিহিত রয়েছে। কারণ, সারাবিশ্বে ডিজিটাল বিপ্লবের প্রভাব সংবাদপত্রশিল্পকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। সমকালীনতাকে ধারণ করে বিশ্বজুড়ে সংবাদপত্রগুলো নতুন নতুন ডিজিটাল কনটেন্ট সংযুক্ত করে পাঠক ধরে রাখার পাশাপাশি নতুন পাঠক তৈরির প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বাংলাদেশ সরকারও ডিজিটাল প্লাটফর্মের গুরুত্ব বিবেচনায় নিয়ে পত্রিকার জন্য জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত-২০২০) এর অধীনে ‘অনলাইন নিউজপোর্টালের জন্য নিবন্ধন’ প্রক্রিয়া চালু করেছে। এরই মধ্যে দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণসহ শতাধিক অনলাইন নিউজপোর্টালের অনুমোদন দিয়েছে সরকার।

এতে আরও বলা হয়, কোভিডের অভিঘাত যে প্রতিকূল পরিস্থিতি তৈরি করেছে, প্রিন্ট মিডিয়াকে তা মোকাবিলা করে এগিয়ে যেতে হচ্ছে। প্রিন্ট মিডিয়া প্রাসঙ্গিক হলেও ডিজিটাল প্লাটফর্মের উত্থানকে অস্বীকার করার উপায় নেই। এখন পাঠককে শুধু সংবাদপত্র বা ই-পেপার দিয়ে সন্তুষ্ট করা যায় না, বরং অডিও-ভিডিও ফরম্যাটে নতুন কনটেন্ট, সংবাদ, সাক্ষাৎকার, ফিচার, সংবাদের বিশ্লেষণভিত্তিক আলোচনা দিতে হচ্ছে।

তথ্যপ্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার রয়েছে সরকারের। প্রিন্ট মিডিয়া পাঠকের শেষ আস্থা হলেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশের বর্তমান সময়ে প্রিন্ট মিডিয়ার ওয়েব পোর্টাল ও সোশ্যাল মিডিয়াকেও সমানতালে বিবেচনায় নিতে হবে। প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত প্রাসঙ্গিক সংবাদের ব্যাখ্যা, বিশ্লেষণ, গবেষণা ও মতামত সম্বলিত ডিজিটাল কনটেন্ট অনলাইন বা সোশ্যাল মিডিয়ায় পাঠকের কাছে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করাও দৈনিক পত্রিকার অনুষঙ্গ। তাই সম্পাদক পরিষদ মনে করে, সংবাদপত্রের অনলাইন প্লাটফর্মে ডিজিটাল কনটেন্ট প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ