স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। আমাদের মানুষের গড় আয়ু এখন ৭৩ বছর। যেটা ৫০ বছরের নিচে ছিল। বর্তমানে আমাদের গড় আয় দুই হাজার ৮০০ ডলার। বিএনপির আমলে যেটা ছিল ৫০০ ডলার।’
শনিবার (১১ জুন) সন্ধ্যা ৭টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে এখন গরিব আর খালি পায়ে মানুষ দেখা যায় না। ছেলে-মেয়েরা ভালো কাপড় পরে, ভালো করে চলাফেরা করে। প্রত্যেকের বাড়িতে খাবার আছে। প্রতিটি ইউনিয়নে পাকা রাস্তা ও গাড়ি, মোটরসাইকেল চলে।’
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: