জাতীয়

কারাগার থেকেই শুনানিতে অংশ নিতে পারবেন আসামিরা: পলক

 বক্তব্য রাখছেন  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
বক্তব্য রাখছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

দেশের বিচার ব্যবস্থা পুরোপুরি পেপারলেস করার চেষ্টা চলছে। জুডিশিয়াল সিস্টেমকে সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর করে স্বল্প সময়ে ও স্বল্প খরচে মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিতে ই-জুডিশিয়ারি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

শনিবার রাজধানীর একটি হোটেলে দেশের উচ্চ আদালত ও নিম্ন আদালতসমূহের বিচারিক সেবা ও তথ্য প্রদান প্রক্রিয়া সহজ করণে অনলাইন কজলিস্ট, জুডিশিয়াল মনিটরিং ড্যাশবোর্ড এবং মাইকোর্ট অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী বলেন, ‘এরই মধ্যে এর অধীনে ২ হাজার ২২৪ কোটি টাকার প্রকল্প চূড়ান্ত করা হয়েছে। এটি খুব অল্প দিনের মধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হবে। ই-জুডিশিয়ারি প্রকল্পের মাধ্যমে প্রায় ২ হাজার কোর্ট রুম ডিজিটাইজ হবে। যেখানে অডিও রেকর্ডিং পুল সিস্টেম থাকবে। পাশাপাশি ভার্চুয়াল টার্মিনাল হবে, ১৪টি কেন্দ্রীয় কারাগার ডিজিটাল করা হবে। আর আসামিরা যাতে কারাগার থেকেই শুনানিতে অংশ নিতে পারে এ জন্য নয়টি কেন্দ্রীয় কারাগারসহ ৬৪টি জেলা কারাগারে ক্যামেরা ট্রায়াল রুম করা হবে।’

এটুআই-এর কারিগরি সহযোগিতায় আইন ও বিচার বিভাগ এবং ইউএনডিপির আয়োজনে এই অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি করোনায় আক্রান্ত হওয়ার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউএনডিপি বাংলাদেশ-এর আবাসিক প্রতিনিধি জনাব সুদীপ্ত মুখার্জি। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আইন ও বিচার বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ইউএনডিপি বাংলাদেশ, এটুআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিচারকেরা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ