জাতীয়

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী চীন

 ফাইল ছবি
ফাইল ছবি

চীনের স্টেট কাউন্সিল ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বেইজিং বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় জরুরি সাড়া প্রদানে ঢাকার সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী।

সীতাকুণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডে দুঃখ প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের কাছে পাঠানো এক বার্তায় ওয়াং ই এই আগ্রহের কথা জানান।

চীনা দূতাবাস জানায়, ওয়াং ই ৭ জুন লিখিত এক বার্তায় বলেন, ‘জরুরি সাড়া প্রদানের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে এবং আমাদের দুদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে চীন কাজ করতে ইচ্ছুক।’

বার্তায় ওয়াং ই আরও বলেন, চট্টগ্রামের কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা জেনে তিনি মর্মাহত এবং নিহতদের জন্য গভীরভাবে শোকাহত।

চীনের পররাষ্ট্রমন্ত্রী নিহতদের পরিবারের সদস্য এবং আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং বাংলাদেশের দরকার মতো পরবর্তীকালে প্রয়োজনীয় সহায়তার প্রস্তাব দেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ