চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের আরও এক কর্মীর মৃত্যু হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ওই ফায়ার সার্ভিস কর্মীর নাম গাউসুল আজম। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর অগ্নি দুর্ঘটনায় গুরুতর আহত গাউসুল আজম মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ৩টায় তিনি মারা যান।
বিএম ডিপোতে উদ্ধারকাজ চালাতে গিয়ে এ নিয়ে ফায়ার সার্ভিসের ১০ কর্মীর মৃত্যু হলো।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: