জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডে বিস্ফোরণ: চিকিৎসাধীন আরও ১ জনের মৃত্যু

ফাইল ছবি
ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় দগ্ধ নুরুল কাদের (২২) নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১২ জুন) দুপুরে নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে তিনি মারা যান।

নুরুল কাদের বাঁশখালীর বাসিন্দা। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। এর আগে রোববার ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন ফায়ার ফাইটার।

পার্কভিউ হাসপাতালের ডিজিএম মো. হুমায়ুন কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, হাসপাতালে চিকিৎসাধীন থাকা নুরুল কাদের নামে আরেক ব্যক্তি আজ দুপুর ২টার দিকে মারা গেছেন। হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

উল্লেখ্য, গত ৪ জুন রাতে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ