জাতীয়

‘অনলি সিক্স মিনিট’পদ্মা সেতু পার: ওবায়দুল কাদের

জিয়া ইতিহাসের ফুটনোট মাত্র : ওবায়দুল কাদের
জিয়া ইতিহাসের ফুটনোট মাত্র : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মা সেতু পার হতে সময় লাগবে ‘অনলি সিক্স মিনিট’। পদ্মা সেতুর মাওয়া অংশ পরিদর্শন শেষে রোববার (১২ জুন) বিকেলে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী জানান, ২৫ জুন সকাল ১০টায় মাওয়া প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুধী সমাবেশে বক্তব্য দেবেন। তারপর ১১ বা সাড়ে ১১টায় তিনি ওপারে যাবেন।

যেতে কত সময় লাগবে— এমন প্রশ্ন টেনে তিনি মুচকি হেসে বলেন, ‘অনলি সিক্স মিনিট’।

ওবায়দুল কাদের বলেন, বিশ্ব ব্যাংক আমাদের দুর্নীতি ও চুরির অপবাদ দিয়ে পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গিয়েছিল। বিশ্বব্যাংক যে অপমান করেছে, তা গোটা বঙ্গবন্ধু পরিবারকে অপমান করেছে। আমাদের জাতির ভাবমূর্তিকে অপমান করেছে।

তিনি বলেন, আমি বলব পদ্মাসেতু শুধু আমাদের সামর্থ্য ও সক্ষমতার প্রতীকই নয়, পদ্মা সেতু আমাদের অপমানের প্রতিশোধ। আজ বিশ্বব্যাংক বলছে, পদ্মা সেতু থেকে সরে গিয়ে তারা একটা ভুল করেছিল। তারা ভুল স্বীকার করেছে।

মন্ত্রী আরও জানান, ২৫ জুন উদ্বোধনের পর ২৬ জুন সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে যানবাহন চলবে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ