জাতীয়

এমপি বাহারের এলাকা ত্যাগ নিয়ে ‘অসহায়ত্ব প্রকাশ’ সিইসির

 সিইসি কাজী হাবিবুল আউয়াল- এমপি বাহাউদ্দিন বাহার
সিইসি কাজী হাবিবুল আউয়াল- এমপি বাহাউদ্দিন বাহার

নির্বাচন কমিশন (ইসি) চিঠি দেওয়ার পরও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এলাকা না ছাড়লে ইসির কিছুই করার নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, সংসদ সদস্যের জন্য ইসির অনুরোধই ‘যথেষ্ট’। এরপরও না মানলে এবং মামলার ফলাফল না পেলে করার কিছু থাকে না।

রোববার (১২ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাবেক সিইসি, ইসি ও ইসি সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। এসময় এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় সাবেক ২৮ জন সিইসি, ইসি ও ইসি সচিব–অতিরিক্ত সচিবকে আমন্ত্রণ জানানো হয়। তাঁদের মধ্যে মাত্র ১০ জন অংশ নেন।

সম্প্রতি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনকে এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসি।

কুমিল্লা নির্বাচনে আপনাদের চিঠি বাস্তবায়ন হয়নি, এমন এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমাদের আচরণবিধিতে বলা আছে, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এলাকায় থাকবেন না, থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন না বা প্রচার চালাবেন না। কুমিল্লার সংসদ সদস্য তেমনটা করছিলেন বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আমরা কিন্তু আমাদের এখান থেকে তাঁকে চিঠি দিয়ে বলেছি, এলাকা ত্যাগ করার জন্য। তিনি ত্যাগ করেননি। শুনেছি, তিনি আদালতে মামলা করেছেন।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমাদের আচরণ বিধিমালাতে এটা আছে, যদি সরে থাকেন তাহলে নির্বাচনটা ভালো হয়। সেই চিঠি আমরা প্রকাশ্যে দিয়েছি। এটাই যথেষ্ট একজন সংসদ সদস্যের জন্য, সেটা সম্মান করা। যদি তিনি সম্মান না করেন, তাহলে সেখানে আমাদের তেমন কিছু করার নেই।’

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ