জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

৭৫৭৩ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন

 হজযাত্রী-ফাইল ছবি
হজযাত্রী-ফাইল ছবি

এ বছর হজ পালন করতে এখন পর্যন্ত ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরবে পা রেখেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৬৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪ হাজার ৩০৫ জন।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

১২ জুন সরকারি ব্যবস্থাপনার অষ্টম ফ্লাইট বিজি-৩০১৫ যোগে ৪০৯ জন হজযাত্রী জেদ্দার স্থানীয় সময় সকাল ৭টা ১১ মিনিটে কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। সৌদি আরবে নিযুক্ত জেদ্দার মৌসুমি হজ অফিসার মোহাম্মদ মাহবুব আলমসহ অন্যান্য কর্মকর্তারা বিমান বন্দরে উপস্থিত হয়ে হজযাত্রীদের স্বাগত জানান।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে।

এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ), অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ