জাতীয়

র‌্যাবের নতুন অতিরিক্ত মহাপরিচালক কামরুল হাসান

কর্নেল মো. কামরুল হাসান
কর্নেল মো. কামরুল হাসান

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) হিসেবে দায়িত্ব নিয়েছেন কর্নেল মো. কামরুল হাসান। সোমবার এই দায়িত্ব গ্রহণ করেন তিনি। কামরুল হাসান, কর্নেল কে এম আজাদের স্থলাভিষিক্ত হলেন।

সোমবার (১৩ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এএসপি ইমরান খান।

ইমরান খান জানান, র‍্যাবের নতুন অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, অপারেশনস) হয়েছেন কর্নেল মো. কামরুল হাসান। তিনি আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন। এর আগেও কামরুল হাসান র‍্যাবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের এপ্রিলে র‍্যাব-১১-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দুই বছর সুনামের সঙ্গে তাঁর দায়িত্ব পালন করে নিজ বাহিনীতে ফিরে যান তিনি। সে সময় তিনি জঙ্গিবিরোধী অভিযান ছাড়াও প্রশ্নপত্র ফাঁস চক্র, মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধীকে গ্রেপ্তার করে ব্যাপক প্রশংসা কুড়ান। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তিনি পিপিএম-সাহসিকতা পদক পান।

কর্নেল মো. কামরুল হাসান ৩৫তম বিএমএ লং কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ‘কর্নেল’ পদবিতে আর্মড কোর সেন্টার অ্যান্ড স্কুলের প্রধান প্রশিক্ষক এবং ন্যাশনাল ডিফেন্স কলেজে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিওসি) উইং এ ডাইরেক্টিং স্টাফ (ফ্যাকাল্টি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কামরুল হাসান একটি সাঁজোয়া ইউনিটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও সশস্ত্র বাহিনী বিভাগের স্টাফ অফিসার (গ্রেড-২), সাঁজোয়া ব্রিগেডের ব্রিগেড মেজর এবং বাংলাদেশ মিলিটারি একাডেমির প্লাটুন কমান্ডার (প্রশিক্ষক) হিসেবে নিযুক্ত ছিলেন।

২০০৬ সালে মিলিটারি অবজারভার এবং ২০১৮ সালে ব্যানব্যাট-২, দক্ষিণ সুদানে চিফ অপারেশনস অফিসার হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কর্মরত ছিলেন। চাকরির ধারাবাহিকতায় তিনি ১২ জানুয়ারি ২০২০ কর্নেল পদে পদোন্নতি পান।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ