জাতীয়

ডোপ টেস্ট পজিটিভ হলে লাইসেন্স ইস্যু করা হচ্ছে না: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পেশাদার ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নের ক্ষেত্রে চলতি বছরের ৩০ জানুয়ারি থেকে আবেদনপত্রের সঙ্গে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ডোপ টেস্ট পজিটিভ হলে বা বিরূপ মন্তব্য থাকলে লাইসেন্স নবায়ন বা ইস্যু করা হচ্ছে না।

সোমবার (১৩ জুন) জাতীয় সংসদে বেগম লুৎফুন নেসা খানের (মহিলা আসন-৪৮) প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

সংসদ সদস্য বেনজীর আহমদের করা এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এ পর্যন্ত (মে ২০২২) বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ের পরিমাণ সাত হাজার ১৩৫ কোটি ৭৫ লাখ টাকা ও মুক্তারপুর সেতুর টোল আদায় ১৮৩ কোটি ৮১ লাখ টাকা।

সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা আরবান ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডেভেলমেন্ট স্টাডি (ডিএইচইউটিএস) প্রতিবেদন (২০১০) মতে ঢাকার দুই সিটির অধিভুক্ত এরিয়ায় ১০ দশমিক ৪৬ শতাংশ রাস্তা অন্তর্ভুক্ত রয়েছে। ঢাকা মহানগরীর চারপাশে বৃত্তাকার সুসমন্বিত মহাসড়ক ইনার রিং রোড নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ