জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

অ্যাসিড আমদানির লাইসেন্সে অনলাইনে আবেদন বাধ্যতামূলক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়
স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১ জুলাই থেকে অনলাইনে আবেদন ছাড়া মিলবে না অ্যাসিড উৎপাদন, আমদানির লাইসেন্স এবং লাইসেন্সের নবায়ন।

মঙ্গলবার (১৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ১ জুলাই থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অ্যাসিড উৎপাদন ও আমদানির লাইসেন্স ইস্যু ও নবায়নের জন্য কেবলমাত্র অনলাইনে প্রাপ্ত আবেদনের উপর কার্যক্রম গ্রহণ করা হবে।

জনসংযোগ কর্মকর্তা আরও বলেন, আগে ম্যানুয়ালি এবং অনলাইন দুই পদ্ধতিতেই আবেদন করা যেত। ১ জুলাই থেকে আর ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদন না করলে কেউ অ্যাসিড উৎপাদন, আমদানির লাইসেন্স পাবে না। লাইসেন্স নবায়নও করতে পারবে না।

আবেদন পদ্ধতি পুরোপুরি অনলাইনে আসলে এ ক্ষেত্রে আরও স্বচ্ছতা আসবে এবং কাজের গতি বাড়বে বলেও জানান শরীফ মাহমুদ।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ