জাতীয়

সুইডেনে বাংলাদেশি নতুন রাষ্ট্রদূতের যোগদান

রাষ্ট্রদূত
রাষ্ট্রদূত

বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে সুইডেনে নিযুক্ত দূতাবাসে যোগদান করেছেন মেহেদী হাসান। সুইডেনের বাংলাদেশ দূতাবাস এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে। দূতাবাসের টুইটে নতুন রাষ্ট্রদূতকে ফুল দিয়ে বরণ করার ছবি প্রকাশ করা হয়। মেহেদী হাসান রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

গত ১০ মার্চ এক আদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন অনু বিভাগ) মেহেদী হাসানকে সুইডেনে দেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

কূটনীতিক মেহেদী হাসান বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি কূটনীতিক হিসেবে হংকংয়ে কনসাল জেনারেল এবং মানামায় কাউন্সেলরের দায়িত্ব পালন করেন। মেহেদী হাসান মস্কো এবং নিউ দিল্লির বাংলাদেশ মিশনে কাজ করেছেন।

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করেছেন মেহেদী হাসান। তিনি প্যারিসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ‘ডিপ্লোমা’ (মাস্টার্স) ডিগ্রি লাভ করেন।

এ কূটনীতিক ফরাসি, ইংরেজি এবং বাংলা ভাষায় পারদর্শী। তিনি দুই সন্তানের জনক।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ