বাংলাদেশ রেলওয়ের শূন্যপদ এখন ২২ হাজার ৭০৪টি বলে জাতীয় সংসদে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সোমবার (১৩ জুন) সংসদে সরকারি দলের মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।
রেলমন্ত্রী বলেন, ‘শূন্যপদের মধ্যে প্রথম শ্রেণির ২০১টি, দ্বিতীয় শ্রেণির এক হাজার ৬০১টি, তৃতীয় শ্রেণির আট হাজার ৫৭৫টি এবং চতুর্থ শ্রেণির ১২ হাজার ৩২৭টি।’
মন্ত্রী জানান, এসব পদের মধ্যে প্রথম শ্রেণির ১৪টি ও দ্বিতীয় শ্রেণির ৫৫৪টি পদের চাহিদা ইতিমধ্যে পিএসসিতে পাঠানো হয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির সাত হাজার ৩৫১টি পদের ছাড়পত্র পাওয়া গেছে।
এর মধ্যে তৃতীয় শ্রেণির ৪৪১টি এবং চতুর্থ শ্রেণির দুই হাজার ৮১২টিসহ তিন হাজার ২৫৩টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী ১৭ জুন এএলএম গ্রেড-২ ও গার্ড গ্রেড-২ পদের নিয়োগ পরীক্ষা হবে।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: