জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতু নির্মাণের সরঞ্জাম সংরক্ষণে জাদুঘর হচ্ছে

পদ্মা সেতু
পদ্মা সেতু

পদ্মা সেতু নির্মাণের সব সরঞ্জাম সংরক্ষণ করতে ভাঙ্গা এলাকায় একটি জাদুঘর তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা সাংবাদিকদের জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

মঙ্গলবার (১৪ জুন) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই তিনি জাদুঘরের প্রসঙ্গে কথা বলেন।

সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের সবার স্বপ্নের পদ্মা সেতু ২৫ জুন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এটা একটা বিশাল কর্মযজ্ঞ। আমাদের বড় অর্জন। অনেক চড়াই-উতরাই পেরিয়ে নিজস্ব অর্থে এই সেতু নির্মাণ করে আমরা ইতিহাস সৃষ্টি করেছি। তাই এই সেতু নির্মাণ কাজে জড়িত সব নির্মাণকর্মীর সঙ্গে উদ্বোধনের দিন ছবি তুলবেন প্রধানমন্ত্রী। একনেক সভায় এই ঘোষণা দিয়েছেন তিনি। এ ছাড়া সেতু নির্মাণের সরঞ্জাম জাদুঘরে রাখতে বলেছেন।’

সে জন্য ভাঙ্গা অংশে একটি জাদুঘর নির্মাণ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী শামসুল হক।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ