জাতীয়

বেগম রোকেয়া পদক- ২০২২ এর জন্য মনোনয়ন আহ্বান

বেগম রোকেয়া পদক
বেগম রোকেয়া পদক

নারী জাগরণ ও পল্লী উন্নয়নে অবদানের জন্য ‘বেগম রোকেয়া পদক,২০২২’ দেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এ লক্ষ্যে পদকের জন্য মনোনয়ন আহ্বান করেছে মন্ত্রণালয়। মঙ্গলবার (১৪ জুন) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আলমগীর হোসেন এ তথ্য জানান।

মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনপত্রের ‘ছক’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব সাইট (www.mowca.gov.bd) এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েব-সাইটে (www.dwa.gov.bd) পাওয়া যাবে। ওয়েব-সাইটে প্রকাশিত ‘ছক’ ছাড়া অন্য কোনো ছকের আবেদন/মনোনয়ন গ্রহণ করা হবে না।

আগ্রহীদের পদক প্রাপ্তির ক্ষেত্র উল্লেখ করে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী আবেদনের সফটকপি ই-মেইলে ([email protected]) এবং ডাকযোগে বা সরাসরি দুই সেট হার্ডকপি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠাতে হবে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ