মহামারী করোনা ভাইরাসে গেলো ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এতে করে এই ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৩১ অপরিবর্তিত আছে।
গত ২৪ ঘণ্টায় দেশে ১৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫৪ হাজার ৪০৫ জন।
মঙ্গলবার (১৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৯ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৪১৬ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ৫৬ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।