জাতীয়

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে যোগ দিলেন নতুন সচিব হাসানুজ্জামান কল্লোল

সচিব হাসানুজ্জামান কল্লোল
সচিব হাসানুজ্জামান কল্লোল

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে যোগদান করেছেন নতুন সচিব জনাব মো. হাসানুজ্জামান কল্লোল। মঙ্গলবার (১৪ জুন) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ে প্রথম কর্ম-দিবসে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা তাকে অভ্যর্থনা জানান।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১ম ব্যাচের কর্মকর্তা মো.হাসানুজ্জামান কল্লোল এর আগে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১৮ মে ২০২২ তারিখে তাকে সচিব হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করে এবং ১৪ জুন থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় নবনিযুক্ত সচিব মো. হাসানুজ্জামান কল্লোল জানান, নারী উন্নয়ন ও ক্ষমতায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের গৃহীত কর্মপরিকল্পনা ও কার্যক্রম নিষ্ঠা এবং আন্তরিকতার বাস্তবায়ন ও শিশুদের সুরক্ষা কাজ করতে হবে।

এসময় মন্ত্রণালয় এবং দপ্তর-সংস্থার কর্মকর্তাদের একটা টিম-ওয়ার্কের মাধ্যমে নারী ও শিশুর উন্নয়ন এবং সুরক্ষায় কাজে করে যাওয়ার আহ্বান জানান।

জনাব মো. হাসানুজ্জামান কল্লোল ১৯৯৩ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। এর পর তিনি বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান ও দায়িত্ব পালন করেন। তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মানিকগঞ্জের দৌলতপুর ও টাঙাইলের বসাইলে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্র, সাভার, সংসদ উপনেতার একান্ত সচিব এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তিনি জেলা প্রশাসক হিসেবে রাজবাড়ী ও কুমিল্লা জেলায় দায়িত্ব পালন করেছেন।

চাকুরী জীবনে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশ গ্রহণ করেছেন। তিনি ঝিনাইদহ জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ