জাতীয়

তিতাস কর্মচারীর কোটি টাকার অনিয়ম, দুদকের চার্জশিট

দুদক
দুদক

তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানি লিমিটেডের সিনিয়র সুপারভাইজার তহুরুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ‍দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সিনিয়র স্পেশাল জজ আদালতে চার্জশিট দাখিল করা হয়।

দুদক সচিব মো. মাহাবুব হোসেন আজ বিষয়টি নিশ্চিত করেছেন। তহুরুলের বিরুদ্ধে ২০২০ সালের ১৯ আগস্ট মামলা দায়ের করা হয়েছিল বলে জানা গেছে।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, তিতাসের সিনিয়ির সুপারভাইজার তহুরুল ইসলাম দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট ১ কোটি ৮১ লাখ ১১ হাজার ৮০৫ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য দিয়েছেন। অন্যদিকে দুদকের তদন্তে ১৯৯১ সাল থেকে তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানি লিমিটেডে চাকরি করে তার নিজ নামে মোট ২ কোটি ৩৬ লাখ ১৭ হাজার ৭৪১ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়।

ফলে তহুরুল ইসলাম মোট এক কোটি ৬৪ লাখ ৪৩ হাজার ৬৬৪ টাকা মূল্যের সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। এছাড়া ৫৩ লাখ ৩৫ হাজার ৯৩৬ টাকা মূল্যের অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন তিনি।

দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় চার্জশিট আদালতে দাখিল করেন অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক আলী আকবর।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ