জাতীয়

চলতি বছর থেকেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চাই: পররাষ্ট্রমন্ত্রী

 ফাইল ছবি
ফাইল ছবি
রোহিঙ্গা প্রত্যাবাসন সরকারের অগ্রাধিকারে থাকলেও মিয়ানমারের অনিচ্ছায় তা এখনও শুরু হয়নি। তবে সরকার এ বছর সীমিত আকারে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে চায়। বিষয়টি নিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত যৌথ ওয়ার্কিং গ্রুপের পঞ্চম সভায় মঙ্গলবার (১৪ জুন) আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের জন্য দুই পক্ষ আলোচনা করেছে। যৌথ ওয়ার্কিং গ্রুপ এবং টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের বৈঠক নিয়মিতভাবে করার বিষয়েও উভয়পক্ষ একমত হয়েছে। যৌথ ওয়ার্কিং গ্রুপের পঞ্চম সভায় বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা এ বছর প্রত্যাবাসন শুরু করতে চাই। এ বিষয়ে আলোচনা হয়েছে।’ দুদেশের মধ্যে অনেকদিন পর দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে এবং আগামী দিনে এটি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বৈঠকে দ্রুত প্রত্যাবাসন শুরু, রোহিঙ্গাদের পরিচয় যাচাই-বাছাই প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তিকরণ এবং যারা ফেরত যাবে তাদের নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করার ওপর বাংলাদেশের পক্ষ থেকে জোর দেওয়া হয়। ২০১৯ সালে মিয়ানমারের নেপিদোতে যৌথ ওয়ার্কিং গ্রুপের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। দেশটির অনাগ্রহের কারণে গত তিন বছরে এ বৈঠক হয়নি এবং প্রত্যাবাসনও শুরু করা যায়নি।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ