জাতীয়

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

আগুন
আগুন

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় অ্যাপারেলস্ প্লাস লিমিটেড পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।

কারখানার মানব সম্পদ কর্মকর্তা মো. আব্দুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে কারখানার সাততলা ভবনের চতুর্থ তলার কাটিং সেকশনে আগুন লাগে। ওই তলায় ফেব্রিক্স, কাটিং ও ফিউজিং মেশিনসহ বিভিন্ন ধরনের মালামাল রয়েছে। মুহূর্তেই আগুন সেকশন জুড়ে ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

আগুনের খবরে শ্রমিকরা ভবন ছেড়ে নিচে নেমে আসতে পেরেছেন। এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার অ্যাপারেলস্ প্লাস কারখানার ভবনে কাটিং সেকশনে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর ও আগুন লাগার কারণ জানা যায়নি।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ