জাতীয়

সৌদি পৌঁছেছেন ১১ হাজার ১২০ হজযাত্রী

 হজযাত্রী-ফাইল ছবি
হজযাত্রী-ফাইল ছবি

চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১১ হাজার ১২০ জন হজযাত্রী পৌঁছেছেন। বুধবার (১৫ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজ প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে জানা যায়, মঙ্গলবার (১৫ জুন রাত ২টা) পর্যন্ত ১১ হাজার ১২০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৩ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৭ হাজার ৭৩৭ জন।

এ ছাড়া, মঙ্গলবার পর্যন্ত ২৮টি হজ ফ্লাইট সৌদি গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ১৬টি, সৌদি এয়ারলাইনসের ৭টি ও ফ্লাইনাসের ৫টি ফ্লাইট হজযাত্রী নিয়ে গেছে।

বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে এ পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির। ১১ জুনই BG3013 ফ্লাইটে সৌদি পৌঁছান তিনি।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ শুরু হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ