অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মোশাররফ হোসেন পদত্যাগ করেছেন।
তিন মঙ্গলবার (১৪ জুন) পদত্যাগ করলেও এ খবর জানা গেছে বুধবার (১৫ জুন)।
ড. মোশাররফ হোসেন ২০২০ সালের সেপ্টেম্বর মাসে আইডিআরএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। মাত্র দুই বছর পার হতে না হতেই পদত্যাগ করলেন তিনি।
একাধিক লাইফ বিমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ড. এম মোশাররফ হোসেন।
একাধিক আর্থিক প্রতিষ্ঠানের স্বাধীন পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। ছিলেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সহ-সভাপতির দায়িত্বেও।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: