জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

১৯ জুন বাংলাদেশ-ভারত বৈঠক

এ কে আব্দুল মোমেন ও জয়শঙ্কর (ফাইল ছবি)
এ কে আব্দুল মোমেন ও জয়শঙ্কর (ফাইল ছবি)

আগামী ১৯ জুন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে জ্বালানি নিরাপত্তার পাশাপাশি আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। এরমধ্যে নতুন ইস্যু জ্বালানি নিরাপত্তা। এটি কীভাবে নিশ্চিত করা যায় তা নিয়ে কথা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বুধবার (১৫ জুন) ঢাকার একটি স্থানীয় হোটেলে পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী জানান , অনেক অমীমাংসিত বিষয় নিয়েও আলাপ হবে। যার মধ্যে রয়েছে পাটের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক, নদী ও সীমান্ত ইস্যু।

তিনি বলেন, ‘ভালো বিষয় হচ্ছে ভারত প্রতিকারমূলক পদক্ষেপ নিচ্ছে। যাতে করে কোনও অস্থিতিশীলতা না হয়, উত্তেজনা না হয়।’

‘বাংলাদেশে গম রফতানিতে তারা রাজি। এমনকি আমাদের বেসরকারি খাতও আমদানি করতে পারবে। কিন্তু তৃতীয় পক্ষকে বিক্রি করতে পারবে না।’

জয়েন্ট রিভার কমিশনের (জেআরসি) বৈঠক বিষয়ে তিনি বলেন, গত মাসে আসামে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে আমি বলেছিলাম জেআরসি করার জন্য। কিন্তু সেটা হয়নি।

উল্লেখ্য, গত ২৮ মে আসামে আব্দুল মোমেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মন্ত্রী বলেন, তিন বছর পর যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয়েছে গতকাল। আমরা প্রথম একটি গ্রুপ পাঠাতে চাই। কিন্তু দিন-তারিখ ঠিক হয়নি।

তিনি বলেন, আরেকটি বিষয় হচ্ছে— আমরা ৮ লাখ ৩০ হাজার রোহিঙ্গার তথ্য দিয়েছি। কিন্তু এর মধ্যে যাচাই-বাছাই হয়েছে মাত্র ৫৮ হাজারের। এটি দ্রুততার সঙ্গে করতে হবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ