জাতীয়

দুদকের মামলায় সাবেক ওসি কারাগারে

 ফাইল ছবি
ফাইল ছবি

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারকে (৬৫) জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের পিপি সঞ্জীব সরকার বলেন, গত ৩০ মে জ্ঞাত আয়বহির্ভূত তিন কোটি ৪৫ হাজার ৩৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক রামপ্রসাদ বাদী হয়ে সাবেক ওসি সারোয়ার ও তার তিন ছেলের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় ওসি গোলাম সারোয়ার ও তার ছেলে এনামুল হক আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।

আদালত গোলাম সারোয়ারের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে তার ছেলে এনামুল হকের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। পিপি সঞ্জীব সরকার আরও বলেন, অন্য দুই মামলায় ওসি গোলাম সারোয়ারের অপর দুই ছেলে নাজমুল হক এবং মঞ্জুরুল হকের বিরুদ্ধে তদন্ত চলছে।

মামলা সূত্র জানায়, অভিযোগের ভিত্তিতে ২০১৯ সাল থেকে ওসি সারোয়ার ও তার তিন ছেলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তে তাদের দেওয়া সম্পদের বিবরণীতে গড়মিল পাওয়া যায়। জ্ঞাত আয়বহির্ভূত তিন কোটি ৪৫ হাজার ৩৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়ে তাদের বিরুদ্ধে ময়মনসিংহ বিশেষ আদালতে মামলা করে দুদক।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ