জাতীয়

কুসিক নির্বাচন: ৭৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রিফাত

 ফাইল ছবি
ফাইল ছবি

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ৭৮টি কেন্দ্রের ফলে এগিয়ে রয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত। দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। কেন্দ্রে প্রাথমিকভাবে ভোট গণনার পর এ ফল জানা গেছে।

বুধবার (১৫ জুন) রাত ৮টা পর্যন্ত পাওয়া কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায় ৭৮টি কেন্দ্রে নৌকার আরফানুল হক রিফাত পেয়েছেন ৩৮ হাজার ৭৩৫ ভোট আর টেবিল ঘড়ি প্রতীক নিয়ে মনিরুল হক সাক্কু পেয়েছেন ৩৬ হাজার ৯৯০ ভোট।

এছাড়া স্বতন্ত্র আরেক প্রার্থী নিজামউদ্দিন কায়সার ঘোড়া প্রতীক নিয়ে এই ৭৮টি কেন্দ্রে ১৩ হাজার ৩৩৭ ভোট পেয়েছেন।

বুধবার (১৫ জুন) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হলো ভোটগ্রহণ। তবে কোথাও কোথাও ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ পাওয়া গেছে।

নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি ভোটকেন্দ্রে ৬৪০টি বুথে ভোট হচ্ছে ইভিএমে। এ নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ১ লাখ ১৭ হাজার ৯২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার দুইজন।

কুমিল্লা সিটি নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর মিলে ১৪০ জনের মতো প্রার্থী আছেন ভোটের মাঠে। এ নির্বাচনে ৫ নম্বর ও ১০ নম্বর ওয়ার্ডে দু'জন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মেয়র প্রার্থী পাঁচজন হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা আরফানুল হক ও মনিরুল হকের মধ্যে হবে বলেই ধারণা করা হচ্ছে।

রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, এবার নির্বাচনে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। আর হিজড়া ভোটার দুজন। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট গ্রহণ করা হয়। এতে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী হয়েছেন।

কুমিল্লা সিটির নির্বাচনে এবার মেয়র পদে লড়ছেন পাঁচজন। নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক (রিফাত)। বিএনপি থেকে বহিষ্কৃত ও সিটির সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক (সাক্কু) স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন টেবিলঘড়ি নিয়ে।

দেশে প্রথমবারের মত সিসি ক্যামেরা বসিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। সেই সিদ্ধান্ত অনুযায়ী কুসিকের ১০৫টি ভোটকেন্দ্র ৮৫০টি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হয়।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ