জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতুর জন্য ওয়ার্ল্ড ব্যাংককে চ্যালেঞ্জ দিয়েছিলাম: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু করতে বিশ্ব ব্যাংককে চ্যালেঞ্জ করেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘পল্লী জনপদ' রংপুর এবং বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) উদ্বোধন অনুষ্ঠানে বৃহস্পতিবার (১৬ জুন) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অংশ নিয়ে এ কথা জানান সরকার প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, ‘ওয়ার্ল্ড ব্যাংককে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে দুর্নীতির প্রমাণ দিতে হবে। আমি এমনিতে মেনে নেব না। প্রমাণ দিতে পারেনি। তখন বলেছিলাম, টাকা লাগবে না। আমরা নিজের টাকায় করব।’

সেই সময়ের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, ‘দেশবাসীকে আমি ধন্যবাদ জানাই। যখন ঘোষণা দিয়েছিলাম যে আমাদের টাকায় করব, তখন দেশের সাধারণ মানুষ পর্যন্ত আমার পাশে দাঁড়িয়েছিল। বলেছিল, আমাদের যার যা আছে, আমরা দেব। আমরা নিজের টাকায় করব। অনেকে আমাকে চেকও পাঠিয়েছে। যদিও আমি ভাঙিনি। এগুলো রেখে দিয়েছি। মানুষের এই অভূতপূর্ব সাড়া আমাকে সাহস যুগিয়েছিল। শক্তি যুগিয়েছিল।’

দক্ষিণাঞ্চলের মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘সবাইকে অনুরোধ করছি একটু ধৈর্য ধরে, প্রতিযোগিতা না করে উৎসব করতে। যেন কোনো দুর্ঘটনা না ঘটে। শুধু পদ্মাপারে নয়, আমি চাই সারা দেশে উৎসব হোক। জেলায় জেলায় উৎসব হোক।’

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ