জাতীয়

বিমানবন্দরে ১ কেজি ২৪৫ সোনা জব্দ

 সোনা জব্দ
সোনা জব্দ

চট্টগ্রাম শুল্ক গোয়েন্দারা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় ১ কেজি ২৪৫ সোনা ও ৯ কেজি সিসা বার ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করেছে। বৃহস্পতিবার (১৬ জুন) সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী মোহাম্মদ মাসুদ রানার কাছ থেকে এগুলো জব্দ করা হয়। পরে তাকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ দেশ টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর আসে দুবাই থেকে এক যাত্রী লুকিয়ে বিপুল পরিমাণ সোনা নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসছেন। তথ্যের ভিত্তিতে বিমান বাংলাদেশের বিজি-১৪৮ ফ্লাইট তল্লাশি করে এক যাত্রীর শরীর ও বিমানের সিটে রাখা অবস্থায় ১ কেজি ২৪৫ গ্রাম ওজনের সোনা জব্দ করা হয়েছে। এছাড়া তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৯ জেজি সিসা বার ও কয়েকটি মোবাইল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় যাত্রী মাসুদ রানাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ