জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

শান্তি সূচকে ৯৬তম বাংলাদেশ

বাংলার প্রকৃতি
বাংলার প্রকৃতি

বৈশ্বিক শান্তি সূচকে (জিপিআই) ২০২২ সালে বাংলাদেশের অবস্থান ৯৬তম। অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের (আইইপি) তৈরি বিশ্ব শান্তির সূচকে বাংলাদেশের এই অবস্থান জানানো হয়।

গত বছর অবশ্য একই সূচকে ৯৭ তম অবস্থান থেকে সাত ধাপ এগিয়ে ৯১তম অবস্থানে উঠে এসেছিল বাংলাদেশ।

বুধবার (১৬ জুন) অস্ট্রেলিয়ার এই গবেষণা প্রতিষ্ঠান বৈশ্বিক শান্তি সূচক-২০২২ প্রকাশ করে। সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তিতে বাংলাদেশের অবস্থান চতুর্থ।

বুধবার প্রকাশিত সূচকের ১৬তম সংস্করণে শান্তির দিক থেকে বাংলাদেশকে মধ্যম বিভাগে রাখা হয়েছে। সূচকে বাংলাদেশ বৈশ্বিকভাবে তার অবস্থানের উন্নতি করলেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এর অবস্থানের অবনতি হয়েছে।

বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার চতুর্থ শান্তিপূর্ণ দেশ। শান্তির সূচকে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের ওপরে রয়েছে বাংলাদেশ। এছাড়া ভুটান, নেপাল ও শ্রীলঙ্কা তালিকায় রয়েছে বাংলাদেশের ওপরে। আরও স্পষ্ট করে বললে গত বছর বাংলাদেশের দখলে থাকা স্থানটিতে চলতি বছর জায়গা পেয়েছে শ্রীলঙ্কা।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ