জাতীয়

সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করলেন সেনাপ্রধান

সেনাবাহিনীর বৃক্ষরোপণ
সেনাবাহিনীর বৃক্ষরোপণ

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২২ এর উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১৬ জুন) ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় একটি বকুল গাছের চারা রোপণের মাধ্যমে সারাদেশে একযোগে এই কর্মসূচীর উদ্বোধন করেন তিনি।

এসময় সেনা-সদর ও সেনাবাহিনীর ঢাকা অঞ্চলের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাসহ সকল পদবীর সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। একই সাথে সকল সেনা অঞ্চলে উক্ত অঞ্চলের এরিয়া কমান্ডারগণ নিজ নিজ জনবলসহ উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ সূচনা নিশ্চিত করেন। এ বছর বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’’।

এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী মানুষের মৌলিক চাহিদাসমূহ, তথা প্রাকৃতিক ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা, জীব-বৈচিত্র্য সমৃদ্ধ টেকসই পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে বৃক্ষরোপণের গুরুত্বারোপ করেছেন। সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২২ এ ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্য্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ করা হবে। সকল সেনানিবাস, নোয়াখালীর স্বর্ণদ্বীপসহ সকল প্রশিক্ষণ এলাকা, ফায়ারিং রেঞ্জ, সকল ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে এই বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়ন করা হবে যা ০৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত চলমান থাকবে।

এ বছর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার গাছের চারা রোপণ করা হবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকীর অনুরণনে বাংলাদেশের প্রগতির ধারা চলমান রাখতে সকলকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্দেশ্যে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ