জাতীয়

দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া দুই নারী

ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্থান্তর করে
ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্থান্তর করে

সীমান্ত পথে অবৈধভাবে ভারতে পাচার হওয়া দুই নারী দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্থান্তর করে। ওই দুই নারীর বাড়ি খুলনা জেলায়।

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ফিরে আসা দুই নারীকে আইনি সহয়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও গ্রহণ করেছে।

জাস্টিস অ্যান্ড কেয়ার ফিল্ড অফিসার রোকেয়া জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ওই দুই নারীকে ভারতে পাচার করা হয়েছিল। পাচারকারী তাদের ভারতে নিয়ে গিয়ে ভালো কাজ না দিয়ে জোর করে ঝুঁকিপূর্ণ কাজ করাচ্ছিলেন।

খবর পেয়ে ভারতীয় পুলিশ তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। পরে সেখান থেকে ভারতের একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি প্রক্রিয়া শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ