জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

২৫ জুন ৩ সেতুর টোল মওকুফের প্রস্তাব

পদ্মা সেতু
পদ্মা সেতু

২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনীর দিন ৩ সেতুর টোল মওকুফের প্রস্তাব করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

কর্মকর্তারা জানিয়েছেন, উদ্বোধনী দিন সেতুর ২ পাশের সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুর টোল মওকুফের প্রস্তাব করা হয়েছে।

তবে অর্থ বিভাগ থেকে এখনও সিদ্ধান্ত আসেনি। আগামী রোববার এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

অর্থ বিভাগে পাঠানো সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের চিঠিতে বলা হয়েছে, আগামী ২৫ জুন বহু প্রতীক্ষিত গর্বের ‘পদ্মা বহুমুখী সেতু’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রী সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। ওই দিন উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহনসহ সাধারণ যানবাহনের চলাচল বৃদ্ধি পাবে। যানবাহনগুলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে অবস্থিত বুড়িগঙ্গা সেতু, ধলেশ্বরী সেতু ও আড়িয়াল খাঁ সেতু অতিক্রম করবে। সেতু তিনটিতে বর্তমানে ম্যানুয়াল পদ্ধতিতে টোল কালেকশন করা হচ্ছে বিধায় যানজটের সৃষ্টি হতে পারে। তাই উদ্বোধনী দিনে টোল আদায় না করার জন্য মন্ত্রিপরিষদ সচিব অনুরোধ করেছেন।

ওই চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশ-চীন মৈত্রী (বুড়িগঙ্গা-১) সেতু থেকে ইজারার মাধ্যমে দৈনিক ১ লাখ ৯৯ হাজার ১৪৬ টাকা, ধলেশ্বরী সেতু থেকে বিভাগীয়ভাবে দৈনিক ৫ লাখ ৭৮ হাজার ১৯১ টাকা এবং আড়িয়াল খাঁ (হাজী শরীয়ত উল্লাহ) সেতু থেকে বিভাগীয়ভাবে দৈনিক ৬২ হাজার ৩৪৪ টাকা টোল আদায় করা হয়। অর্থাৎ তিনটি সেতু থেকে একদিনে সর্বমোট ৮ লাখ ৩৯ হাজার ৬৮১ টাকা টোল আদায় হয়। ২৫ জুন তারিখে মহাসড়ক যানজটমুক্ত রাখার জন্য টোল আদায় মওকুফ রাখা প্রয়োজন।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ