জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

ভয় নেই, পাশে আছি: সিলেটবাসীর উদ্দেশে ড. মোমেন

এ কে আব্দুল মোমেন
এ কে আব্দুল মোমেন

সিলেটের বানভাসি মানুষের জন্য সর্বাত্মক সাহায্যের ঘোষণা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আপনাদের ভয় নেই। সব সাহায্য নিয়ে পাশে আছি।

শুক্রবার (১৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওবার্তায় আব্দুল মোমেন জানান, তিনি ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।

মন্ত্রী বলেন, ‘ত্রাণের কোনো অভাব নেই। যথেষ্ট দেয়া হয়েছে। ক্যাশ টাকা দেয়া হয়েছে। প্রায় ৮ হাজার প্যাকেট শুকনা খাবার ইতিমধ্যে দেয়া হয়েছে। এছাড়া চাল ২০০ টন এবং নগদ ২৩ লাখ টাকা দেয়া হয়েছে। প্রয়োজনে আরও পাঠানো হবে।’

তিনি বলেন, ‘তবে জরুরি ভিত্তিতে পানিবন্দিদের উদ্ধার করা দরকার। এ জন্য আর্মি নিয়োগ দেয়া হয়েছে। নৌকা সবার বাড়ি পৌঁছে যাবে।’

যথেষ্ট ত্রাণ থাকলেও রান্না করা খাবার নিয়ে ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সবাইকে সাহস দিয়ে আব্দুল মোমেন বলেন, ‘আপনাদের ভয় নেই। পাশে আছি। সহকর্মী সবাইকে বলছি যুক্ত হয়ে যান।’

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ