ভয়াবহ বন্যায় কবলিত সিলেট অঞ্চল। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সিলেট সদরসহ বিভিন্ন উপজেলার বিস্তৃর্ণ এলাকা।
বন্যার পানি ইতোমধ্যেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি চলে এসেছে। এ কারণে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট চলাচল ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার (১৭ জুন) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার হাফিজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।।
তিনি জানান, রানওয়ের কাছাকাছি বন্যার পানি চলে আসায় আগামী ৩ দিনের জন্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: