জাতীয়

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সিলেট-সুনামগঞ্জে সেনা মোতায়েন

সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কাজ করছেন সেনা সদস্যরা- ছবি: সংগৃহীত
সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কাজ করছেন সেনা সদস্যরা- ছবি: সংগৃহীত
সিলেট ও সুনামগঞ্জের ৮ উপজেলায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শুক্রবার(১৭ জুন) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট জেলার সদর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার সদর, জামালগঞ্জ, দিরাই, দোয়ারাবাজার ও ছাতকে কাজ করছেন সেনা সদস্যরা। এছাড়া, সুনামগঞ্জের খাদ্য গোডাউন রক্ষা ও সিলেটের কুমারগাঁও পাওয়ার স্টেশনে সেনা মোতায়েন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেনা সদস্যরা এই ৮ উপজেলায় পানিবন্দি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, বেসামরিক প্রশাসনের সহায়তায় অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্বাচন ও উদ্ধারকৃতদের থাকা-খাওয়ার ব্যবস্থা ও চিকিৎসা সহায়তা দেবেন। এ ছাড়াও, তারা খাদ্য গোডাউন, পাওয়ার স্টেশন ও অন্যান্য স্থাপনা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দেবেন এবং সীমিত পরিসরে খাদ্য ও সুপেয় পানি সরবরাহ করবেন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ