জাতীয়

বিজিবির সহযোগিতায় শাবিপ্রবি শিক্ষার্থীরা উদ্ধার

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

বন্যায় তলিয়ে গেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। চারদিকে পানিবন্দি হয়ে আবাসিক হলে আটকে পড়েন শিক্ষার্থীরা। এ অবস্থায় আবাসিক হলে আটকে পড়া ছাত্রীদের উদ্ধারে এগিয়ে আসে বর্ডার গার্ড বাংলাদেশ।

শুক্রবার (১৭ জুন) বিকেলে জকিগঞ্জ-১৯ ব্যাটালিয়ন বিজিবির তিন টনের দুইটি ট্রাক ক্যাম্পাসে এসে পৌঁছায়।

১৯ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, লে. কর্নেল সোহেল আহমেদের নেতৃত্বে দুইটি ট্রাকে ২০ বিজিবি সদস্য মালামালসহ ছাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেন।

এদিকে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় শাবিপ্রবির সব ক্লাস ও পরীক্ষা আগামী ২৫ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১৭ জুন) সকালে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টানা ভারি বর্ষণ, উজানের পাহাড়ি ঢলে সিলেটের বিভিন্ন অঞ্চলের সঙ্গে বিশ্ববিদ্যালয় এলাকাও বন্যার পানির কবলে। এ পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সার্বিক নিরাপত্তার দিক বিবেচনা করে জরুরি সিন্ডিকেট সভায় আগামী ২৫ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ