জাতীয়

শাহজালালে বিমানের জরুরি অবতরণ

 ফাইল ছবি
ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটিতে ৭৪ জন যাত্রী ছিলেন।

শুক্রবার(১৭ জুন) দুপুর আড়াইটার দিকে ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ড্যাশ ৮ কিউ-৪০০ মডেলের বিমানটি যাত্রী নিয়ে ঢাকায় আসার সময় কারিগরি ত্রুটির কারণে পাইলট জরুরি অবতরণ করতে চান। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করা হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, বরিশাল থেকে ঢাকাগামী বিমানের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। আলহামদুলিল্লাহ, সব যাত্রীরা নিরাপদ ও অক্ষত আছেন। কোনো সমস্যা হয়নি।

অবতরণের পর ল্যান্ডিং গিয়ার ‘আউট অব অর্ডার’ (বিকল) থাকায় প্লেনটি পুশকার্টের মাধ্যমে পার্কিং এলাকায় নেওয়া হয় বলে বিমান সূত্র জানিয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ