জাতীয়

পদ্মা সেতু উদ্বোধন বানচালে ষড়যন্ত্র রুখতে সতর্ক থাকুন: তথ্যমন্ত্রী

 সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্যমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্যমন্ত্রী

পদ্মা সেতু উদ্বোধন বানচালে বিএনপি-জামাতসহ দেশবিরোধীদের ষড়যন্ত্র রুখতে দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার(১৭ জুন) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে জেলা সার্কিট হাউজে পৌঁছান তিনি। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

পদ্মা সেতু নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, পদ্মা সেতু শুধুমাত্র একটি সেতুই নয়, আমাদের দেশ ও বঙ্গবন্ধুকন্যার সক্ষমতা, মর্যাদার প্রতীক। সেতু হওয়ায় সারাদেশের মানুষ খুশি হলেও খুশি হতে পারেনি জামায়াত-বিএনপি ও মধ্যরাতের টিভির কিছু টক শো বিশেষজ্ঞ। সেকারণে সেতুর উদ্বোধনকে সামনে রেখে বিএনপি-জামাত ও দেশবিরোধী অপশক্তি নানা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারই অংশ হিসেবে ট্রেনসহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ঘটেছে বলে আমরা মনে করি। আমি দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানাই।

কুসিক নির্বাচন নিয়ে তিনি বলেন, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থী ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে। পরাজিত প্রার্থীরাও বলেছেন নির্বাচনকালে কোন বিশৃঙ্খলা হয়নি। আমরা আশা করেছিলাম আমাদের প্রার্থী আরো বেশি ব্যবধানে জয়লাভ করবে।

প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, গত সাড়ে ১৩ বছরে বাজেটের আকার ৭ থেকে ৮ গুণ বৃদ্ধি পেয়েছে, দারিদ্র্য ৪১ শতাংশ থেকে ২০ শতাংশে নেমেছে, অতি দারিদ্র্য কমে ১০ শতাংশে এসেছে। কিন্তু সিপিডি, টিআইবিসহ কিছু বুদ্ধিজীবী যারা কখনোই বাজেটের প্রশংসা করতে পারে না, বাজেট নিয়ে তাদের বুদ্ধি লোপ পায় কেন, বোধগম্য নয়।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. ওয়ারেছ আলী প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম সামশীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান (এমপি)। বিশেষ অতিথির বক্তব্য দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি (এমপি)।

এছাড়াও অন্যান্যের মধ্যে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক বক্তব্য দেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ